shono
Advertisement
Ajker Rashifal

২৩ ফেব্রুয়ারি রাশিফল: মানসিক স্বাস্থ্যে নজর দিন মিথুন রাশি, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কাদের?

জেনে নিন আপনার আজকের রাশিফল।
Published By: Subhankar PatraPosted: 12:11 AM Feb 23, 2026Updated: 12:11 AM Feb 23, 2026

আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

Advertisement

মেষ রাশি: কোনও কিছুর ভয় আপনাকে বিচলিত করতে পারে। আপনার টাকা কোনও জায়গায় আটকে যেতে পারে। নতুন জিনিসের উপর নজর দিন। প্রেমের জীবন ভালো দিকে মোড় নেবে। আপনাকে আজকে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।

বৃষ রাশি: আপনার ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

মিথুন রাশি: মানসিক স্বাস্থ্যে নজর দিন। আজকে অর্থ নিরাপদ স্থানে রাখুন। বন্ধুদের সঙ্গে ভালো দিন কাটবে। আপনার প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য ভোগাতে পারে। কর্মক্ষেত্রে ভালো খবর পাবেন।

কর্কট রাশি: অর্থ সঞ্চয়ের উপর নজর দিন। কোনও চিঠি পরিবারে খুশির খবর নিয়ে আসবে। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান।

সিংহ রাশি: আজকের দিনে বিশ্রাম নিন। পরিবারে কোনও সদস্য অসুস্থ হতে পারে। ঘর মেরামতির কাজে হাত দিতে পারেন। পরিবারের ইচ্ছা পূরণের জন্য নিজেকে সময় দিতে ভুলে যাবেন না। দিনের শেষে একান্তে সময় কাটান।

কন্যা রাশি: অনেকদিন পর আরাম করার সুযোগ পাবেন। দিনের শেষে ভালো খবর পেতে পারেন। অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।

তুলা রাশি: আগে কোনও বিনিয়োগ করে থাকলে তা থেকে সুবিধা পাবেন। পরিবারের সদস্যরা দীর্ঘদিন পরে একসঙ্গে ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। দিনের শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটান।

বৃশ্চিক রাশি: অ্যালকোহল বা সিগারেটের জন্য টাকা খরচ করবেন না। না হলে অর্থনৈতিক অবস্থার সঙ্গে স্বাস্থ্যও দুর্বল হবে। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকার জন্য দিনটি ভালো। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন। দিনের শেষে কোনও কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে।

ধনু রাশি: শরীরচর্চায় মন দিন। অতিরিক্ত চাওয়া-পাওয়া আপনার আর্থিক চাপ বাড়িয়ে দিতে পারে। প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা। আপনার দুর্বল দিকগুলি কারও সঙ্গে আলোচনা করবেন না। বিবাহিতদের ভালো সময় কাটবে।

মকর রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেকেই আপনার সামনেই প্রশংসা করবে। আপনি দ্রুত অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। এমন একটি দিন যেখানে ভালো ও মন্দ ঘটনা ঘটবে। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে।

কুম্ভ রাশি: সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। আপনার অলস মনোভাব বিপদ ডেকে আনতে পারে। আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সময় পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে।

মীন রাশি: যৌথ ব্যবসায়ে ও সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল, তারা আপনার চোখের সামনে আজ সমস্যায় পড়বেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement