shono
Advertisement
Ajker rashifal

৮ ফেব্রুয়ারি রাশিফল: টাকা আসবে কার ঘরে? কার প্রেমেই বা পড়বে কাঁটা?

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।
Published By: Buddhadeb HalderPosted: 12:03 AM Feb 08, 2026Updated: 12:03 AM Feb 08, 2026

প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলুন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে। 

বৃষ রাশি: অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। ছোটখাটো অসুস্থতা এড়িয়ে যাবেন না। শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর দিন। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। 

মিথুন রাশি: ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। 

কর্কট রাশি: কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে। 

সিংহ রাশি: যেকোনও নতুন কাজ আজ শুরু করুন। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি: সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। গৃহে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। দেখে শুনে রাস্তা পার হোন।

তুলা রাশি: প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে। বহু দিনের পাওনা আদায় হবে আজ। ব্যবসায় বড় কোনও সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। 

বৃশ্চিক রাশি: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হবে। 

ধনু রাশি: আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। ভাই-বোনের সম্পর্ক ভালো হবে। নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।

মকর রাশি: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা। নিজের ক্রোধকে সংযত করুন। 

কুম্ভ রাশি: যেকোনও সিদ্ধান্ত দুপুরের পরে নিন। শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। 

মীন রাশি:  স্ত্রীর সঙ্গে অশান্তি ঘটতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন। নিজের ভুল স্বীকার করে নিন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement