shono
Advertisement
Ajker Scorpio Rashifal

১৫ মে ২০২৬: বৃশ্চিক রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM May 15, 2026Updated: 01:14 PM May 15, 2026

আজ আপনার মানসিক শক্তি তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পাবেন। প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ। বিবাদ এড়িয়ে চললে পারিবারিক শান্তি বজায় থাকবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে উপকার পাবেন। সন্তানদের আচরণের দিকে লক্ষ্য রাখুন। হাড়ের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা। কাছের মানুষের থেকে উপহার পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনাটি আজ স্থগিত রাখাই শ্রেয়।

Advertisement

  • হনুমান চালিশা পাঠ করুন।
  • লাল রঙের ফল সেবন করুন।
  • কালো রঙের পোশাক এড়িয়ে চলুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement