বছরের শেষ চন্দ্রগ্রহণে বদলে যাচ্ছে মহাজাগতিক সমীকরণ। আগামী ২৮ অগাস্ট কুম্ভ রাশিতে গঠিত হচ্ছে এই গ্রহণযোগ। যেখানে আগে থেকেই অবস্থান করছে রাহু। পাশাপাশি কেতুর অশুভ দৃষ্টিও সরাসরি পড়তে চলেছে চন্দ্রের উপর। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের এই বৈরী অবস্থানের প্রভাব পড়তে চলেছে মানবজীবনেও। গ্রহণের পর পরবর্তী বেশ কিছুদিন সিংহ, কর্কট-সহ মোট পাঁচটি রাশির জাতকদের কাটাতে হবে অত্যন্ত সতর্কতায়।
প্রতীকী ছবি
কর্কট রাশি
আপনার রাশি অধিপতি চন্দ্র কুম্ভে অবস্থান করায় সরাসরি গ্রহণযোগ তৈরি হচ্ছে। রাহুর গ্রাস ও কেতুর সপ্তম দৃষ্টির ফলে সেপ্টেম্বরে আচমকা বিপুল খরচের মুখোমুখি হতে পারেন। ভুল সিদ্ধান্তের দরুন আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। মানসিক বিভ্রান্তি বাড়বে। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।
সিংহ রাশি
আপনার সপ্তম ভাবের ঘরে এই গ্রহণ ঘটছে। স্বয়ং কেতু আপনার রাশিতে বিদ্যমান এবং রাহুর দৃষ্টি রয়েছে। আইনি জটিলতা বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা বা মতভেদের কারণে দাম্পত্যে মানসিক চাপ বাড়তে পারে।
প্রতীকী ছবি
মকর রাশি
ধন বা পরিবার স্থানে চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে। নিকটাত্মীয়ের সূত্রে মানসিক ক্লেশ ও আর্থিক চাপ দেখা দিতে পারে। কথা ও ব্যবহারে সংযম রাখা প্রয়োজন। শোনা কথায় কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আয় স্থিতিশীল থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
কুম্ভ রাশি
আপনার রাশিতেই সরাসরি গ্রহণ লাগায় সবচেয়ে বেশি প্রভাব আপনার উপর পড়বে। সেপ্টেম্বর মাস জুড়ে স্বাস্থ্যের ওঠানামা বজায় থাকবে। জমানো টাকা হঠাৎ খরচ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অনীহা আসতে পারে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকুন। যে কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা শ্রেয়।
প্রতীকী ছবি
মীন রাশি
আপনার রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। রাশি থেকে দ্বাদশ ঘরে এই গ্রহণ সংঘটিত হবে। ফলে ঋতু পরিবর্তনের কারণে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রুদের মেকি আচরণ ফাঁস হলেও মানসিক কষ্ট বাড়বে। হঠাৎ গৃহ বা সম্পত্তি সংস্কারে বড় অঙ্কের খরচ দেখা দেবে। আর্থিক সুযোগ হাতছাড়া না করতে সচেতন থাকুন।
