shono
Advertisement

Breaking News

Saturn Retrograde 2026

শনির উলটো চাল! ২৭ জুলাই থেকে টানা ১৩৮ দিন সমস্যায় ভুগবেন কারা?

জ্যোতিষ গণনা বলছে, আগামী ২৭ জুলাই থেকে মীন রাশিতে শুরু হচ্ছে শনির বক্রী দশা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টানা ১৩৮ দিন এই অবস্থাতেই থাকবেন গ্রহরাজ।
Published By: Buddhadeb HalderPosted: 03:06 PM Jul 15, 2026Updated: 03:58 PM Jul 15, 2026

বদলাতে চলেছে গ্রহের চাল। বৈদিক জ্যোতিষশাস্ত্রে যাঁর স্থান সবথেকে উঁচুতে, সেই কর্মফলের দেবতা শনিদেব এবার উলটো পথে হাঁটবেন। জ্যোতিষ গণনা বলছে, আগামী ২৭ জুলাই থেকে মীন রাশিতে শুরু হচ্ছে শনির বক্রী দশা (Saturn Retrograde 2026)। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টানা ১৩৮ দিন এই অবস্থাতেই থাকবেন গ্রহরাজ। জ্যোতিষীদের মতে, শনির এই গতি পরিবর্তন সব রাশির জীবনকেই কম-বেশি প্রভাবিত করবে। তবে এই সাড়ে চার মাসে মকর, কুম্ভ এবং মীন— এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বাড়তি সমস্যার মেঘ জমতে পারে। কারণ, এই তিন রাশিই বর্তমানে শনির সাড়ে সাতির কবলে রয়েছে।

Advertisement

ফাইল ছবি

মকর রাশি
শনির উলটো চালের কারণে মকর রাশির জাতকদের আগামী কয়েকটা মাস বেশ সাবধানে পা ফেলতে হবে। বিশেষ করে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনও পদক্ষেপ করার আগে দশ বার ভাবা উচিত। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। জ্যোতিষবিদদের মতে, এই ১৩৮ দিন যে কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। আর্থিক লেনদেনের সময় সামান্য অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে।

প্রতীকী ছবি

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা নেওয়ার। শনির বক্রী দশায় মানসিক উত্তেজনা বাড়তে পারে। তাই কর্মক্ষেত্রে বা পরিবারে যে কোনও অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। খরচের হাত না টানলে আর্থিক সংকট দেখা দিতে পারে। ভেবেচিন্তে টাকা বিনিয়োগ করলে তবেই ভবিষ্যতের পথ মসৃণ হবে।

প্রতীকী ছবি

মীন রাশি
যেহেতু মীন রাশিতেই শনি বক্রী হচ্ছেন, তাই এই রাশির জাতকদের উপর চাপ থাকবে সবচেয়ে বেশি। কর্মক্ষেত্রে কাজের বোঝা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা বা পরিকল্পিত কাজ শেষ হতে আরও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। জ্যোতিষীদের পরামর্শ, এই সময়ে আবেগের বশে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য বজায় রাখাই হবে একমাত্র হাতিয়ার।

প্রতীকী ছবি

শনির কোপ থেকে কীভাবে রেহাই পাবেন?
শনির এই বক্রী দশার অশুভ প্রভাব কাটাতে জ্যোতিষশাস্ত্রে কিছু নিয়মানুবর্তিতার কথা বলা হয়েছে। এই সময় অলসতা ত্যাগ করে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। এ ছাড়া, অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন। যে কোনও বড় আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement