shono
Advertisement
gold

বিয়ের কেনাকাটা করছেন? জানুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন দিনে সোনা কেনা শুভ

জ্যোতিষশাস্ত্র বলছে, যত্রতত্র সোনা কিনলেই সুফল পাওয়া যায় না। শুভ তিথি ও নক্ষত্র দেখেই সোনা কেনা উচিত, যাতে বৈবাহিক জীবনে সুখ ও সমৃদ্ধি অটুট থাকে। কোন দিন কিনবেন সোনা? কোন দিনটাই বা এড়িয়ে চলবেন? জেনে নিন।
Published By: Buddhadeb HalderPosted: 07:42 PM Feb 28, 2026Updated: 07:42 PM Feb 28, 2026

হিন্দু মতে বিবাহ কেবল দু’টি মানুষের মিলন নয়, দু’টি পরিবারের ভাগ্যরীতিও বটে। আর এই ভাগ্যের চাকা সচল রাখতে বিয়ের কেনাকাটায় সোনা অপরিহার্য। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, যত্রতত্র সোনা কিনলেই সুফল পাওয়া যায় না। শুভ তিথি ও নক্ষত্র দেখেই সোনা কেনা উচিত, যাতে বৈবাহিক জীবনে সুখ ও সমৃদ্ধি অটুট থাকে।

Advertisement

ছবি: সংগৃহীত

চলতি সময়ে বিয়ের মরশুমে চটজলদি গয়না কেনার প্রয়োজন পড়েছে? তাহলে একটু থামবেন। এবারে পুষ্যা নক্ষত্র বা অমৃতযোগ দেখে সোনার গয়না কেনার পরিকল্পনা বেশ শুভ। জ্যোতিষ অনুযায়ী, এই বিশেষ সময়ে কেনা সোনা বহুগুণ ফলপ্রসূ হয়।

ছবি: সংগৃহীত

জ্যোতিষ মতে, সোনার সঙ্গে সূর্যের সরাসরি সম্পর্ক রয়েছে। সঠিক দিনে সোনা কিনলে ভাগ্যোদয় নিশ্চিত। বিয়ের মরশুমে সোনার গয়না কেনার জন্য রবিবার এবং বৃহস্পতিবার সবচেয়ে শুভ দিন হিসেবে গণ্য করা হয়।

ছবি: সংগৃহীত

রবিবার সোনা কিনলে সূর্য দেবতার কৃপা পাওয়া যায়। এতে কর্মক্ষেত্রে ও দাম্পত্য জীবনে তেজ ও যশ বৃদ্ধি পায়। অন্যদিকে, বৃহস্পতিবার সোনা কেনা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সমান। এটি পরিবারে সুখ, শান্তি এবং আর্থিক স্থায়িত্ব নিয়ে আসে। বৃহস্পতিবার সোনা পরার জন্যও অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়।

ছবি: সংগৃহীত

তবে কেনাকাটা করার আগে কোনদিন এড়িয়ে চলবেন তা জেনে রাখাও জরুরি। শনিবার কখনোই সোনার গয়না কেনা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী, শনি ও সূর্যের মধ্যে শত্রুতার সম্পর্ক রয়েছে। শনিদেবকে উৎসর্গ করা দিনে সোনা কিনলে তা অশুভ ফল দিতে পারে। এতে দাম্পত্য জীবনে অশান্তি বা আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement