shono
Advertisement
Budhaditya Rajyog 2026

১৫ জুন থেকে বুধাদিত্য যোগ, চাকরি ও ব্যবসায় বাম্পার লাভ এই ৪ রাশির

জ্যোতিষশাস্ত্রের চিরন্তন কূটকৌশল নিয়ে কৌতূহলের শেষ নেই। সময়ে সময়ে যেমন গ্রহরা রাশি পরিবর্তন করে, তেমনই গ্রহদের নক্ষত্রেরও পরিবর্তন হয়। তার প্রভাবে রাজযোগের ফলাফল আরও গভীর হয়। আগামী ১৫ জুন তৈরি হতে চলেছে এমনই এক বিরল যোগ। মিথুন রাশিতে একসঙ্গে মিলিত হচ্ছে রবি ও বুধ। বৈদিক জ্যোতিষের নিয়মে এই যুগলবন্দিকে বলা হয় ‘বুধাদিত্য যোগ’।
Published By: Buddhadeb HalderPosted: 08:44 PM Jun 13, 2026Updated: 08:44 PM Jun 13, 2026

জ্যোতিষশাস্ত্রের চিরন্তন কূটকৌশল নিয়ে কৌতূহলের শেষ নেই। সময়ে সময়ে যেমন গ্রহরা রাশি পরিবর্তন করে, তেমনই গ্রহদের নক্ষত্রেরও পরিবর্তন হয়। তার প্রভাবে রাজযোগের ফলাফল আরও গভীর হয়। আগামী ১৫ জুন তৈরি হতে চলেছে এমনই এক বিরল যোগ। মিথুন রাশিতে একসঙ্গে মিলিত হচ্ছে রবি ও বুধ। বৈদিক জ্যোতিষের নিয়মে এই যুগলবন্দিকে বলা হয় ‘বুধাদিত্য যোগ’। বুদ্ধি, প্রজ্ঞা এবং অমোঘ সংযোগের এই মাহেন্দ্রক্ষণ স্থায়ী হবে ২২ জুন পর্যন্ত। মাত্র এক সপ্তাহের এই গ্রহ-স্থিতি চার রাশির জাতকদের জীবনে আনবে অভাবনীয় সাফল্যের জোয়ার। কোন ৪ রাশির কপাল খুলতে চলেছে এই পুণ্য যোগে?

Advertisement

ফাইল ছবি

বৃষ রাশি: দুর্ভাগ্যের মেঘ কাটতে শুরু করবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আচমকাই গতি পাবে। আর্থিক অনটন কেটে গিয়ে সঞ্চয়ের ভাঁড়ার পূরণ হওয়ার যোগ স্পষ্ট। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি সই করতে পারেন। চাকরিজীবীদের ভাগ্যে বোনাস বা আর্থিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন আপনি।

ফাইল ছবি

মিথুন রাশি: যেহেতু মিথুন রাশিতেই এই রাজযোগ তৈরি হচ্ছে, তাই সবচেয়ে বেশি সুফল পাবেন এই রাশির জাতকরাই। নতুন ব্যবসা শুরু করার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। কর্মক্ষেত্রে আসবে নতুন সুযোগ, মিলতে পারে কাঙ্ক্ষিত চাকরির ডাক। অংশীদারি ব্যবসায় লাভের অঙ্ক বাড়বে বহুগুণ। গাড়ি কেনার যোগ স্পষ্ট। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। ছোটখাটো ভ্রমণের আনন্দও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন।

ফাইল ছবি

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের ঝুলিতেও রয়েছে চমক। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। আদালত বা আইনি মামলায় রায় আপনার পক্ষে আসতে পারে। ব্যবসায় মিলবে বড় সাফল্য। এই যোগের হাত ধরে অনেকের বিদেশ যাত্রার স্বপ্ন সফল হতে পারে। সবচেয়ে বড় কথা, পুরনো কোনও ক্রনিক রোগব্যাধি থেকে মিলতে পারে রেহাই।

ফাইল ছবি

ধনু রাশি: অতীতের করা বিনিয়োগ থেকে এবার ঘরে লক্ষ্মী আসতে চলেছে। কর্মক্ষেত্রে বড় কোনও মাইলফলক ছুঁতে পারেন ধনু রাশির জাতকরা। ব্যবসার পরিধি বাড়ানোর মোক্ষম সময় এটাই। নতুন জমি বা গাড়ি কেনার যোগ রয়েছে। একাধিক উৎস থেকে আয়ের পথ প্রশস্ত হওয়ায় আর্থিক স্থায়িত্ব আসবে। সর্বকাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।

ফাইল ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement