বেশ কিছু রাশির জন্য আগামী দিনগুলো বেশ উদ্বেগের। বৈদিক পঞ্জিকা বা দৃক পঞ্চাঙ্গ বলছে, আগামী ১৩ জুলাই, ২০২৬ তারিখে তৈরি হতে চলেছে এক বিরল মহাযোগ। তবে এই যোগ শুভ নয়। বরং অত্যন্ত অশুভ। ওই দিন আকাশে একটা নয়, পর পর দুটি 'ষড়ষ্টক যোগ' তৈরি হবে।
জ্যোতিষশাস্ত্রে এই ষড়ষ্টক যোগকে চরম অমঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। গ্রহদের এই বিপরীতমুখী ও বক্র চলনের জেরে স্বভাবতই সতর্ক হতে হবে কিছু রাশিকে। আগামী ১৩ জুলাই সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে তৈরি হবে প্রথম ষড়ষ্টক যোগ। এর ঠিক কিছু পরেই, রাত ১০টা ১৩ মিনিটে তৈরি হবে দ্বিতীয়টি। দ্বৈত এই অশুভ যোগের ফাঁসে পড়ে মহা প্যাঁচে পড়তে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকা। আপনিও কি সেই তালিকায়?
প্রতীকী ছবি
মেষ রাশি
গ্রহের ফেরে আপনার মেজাজ খিটখিটে হতে পারে। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারানোই হবে মূল বিপদ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তুমুল অশান্তি বা তর্ক-বিতর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়টায় রাস্তাঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে গাড়ি চালানোর সময় চোখ-কান খোলা রাখুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই যোগ পারিবারিক জীবনে অশান্তি বয়ে আনতে পারে। এই অশুভ সময়ে কোথাও নতুন করে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। লোকসান হতে পারে। খরচ করার আগে দু’বার ভাবুন। জীবনসঙ্গীর সঙ্গে অকারণ মতবিরোধ বা ঝামেলার যোগ রয়েছে।
কন্যা রাশি
ষড়ষ্টক যোগের ধাক্কায় কন্যা রাশির জাতকদের মানসিক চাপ একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। চলতি বা হাতের কাজ আচমকা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে মনে তীব্র হতাশা দানা বাঁধতে পারে। তবে ভেঙে না পড়ে এই কঠিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ হবে।
প্রতীকী ছবি
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের এই সময়টায় অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে গোপন ও প্রকাশ্য শত্রুদের ওপর কড়া নজর রাখুন। আপনার অজান্তেই পর্দার আড়ালে কোনও বড় ষড়যন্ত্র দানা বাঁধতে পারে। একটু অসাবধান হলেই বড় বিপদের মুখে পড়তে পারেন।
কুম্ভ রাশি
এই সময়টা কুম্ভ রাশির জন্য বেশ চ্যালেঞ্জিং। অনেক চেষ্টা করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে থমকে যেতে পারে। তাই এই অশুভ যোগের প্রভাবে কোনও বড় বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পকেটের দিকে নজর দিন। খরচ নিয়ন্ত্রণে রাখুন।
