বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির গোচর মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, ধর্ম, সন্তান এবং বৈবাহিক জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়। আগামী জুন মাসের শুরুতেই এই গ্রহের চলনে এক বড়সড় বদল আসতে চলেছে। যার শুভ প্রভাবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের সময় আসতে চলেছে। কেটে যাবে দীর্ঘদিনের মানসিক চাপ, মিলবে অঢেল ধনসম্পদ।
ফাইল ছবি
চলতি ২০২৬ সালে গুরুগ্রহ দু’বার রাশি পরিবর্তন করবে। প্রথম গোচরটি ঘটছে আগামী ২ জুন, মঙ্গলবার। সেদিন রাত ০২টা ২৫ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের রাশি কর্কটকে বৃহস্পতির ‘উচ্চস্থ রাশি’ ধরা হয়। উচ্চস্থ স্থানে অবস্থান করার কারণে দেবগুরুর প্রভাব এই সময়ে বহুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, জুন মাসেই বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যাতেও প্রবেশ করবে। এই দ্বৈত মহাজাগতিক সংযোগের কারণে কয়েকটি রাশির ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। কোন কোন রাশি? জেনে নিন।
মিথুন রাশি: এই গোচরের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। কর্কট রাশিতে বৃহস্পতির এই গমন মিথুন রাশির সামনে আর্থিক উন্নতির নতুন দরজা খুলে দেবে। হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে মোটা টাকা মুনাফা মেলার যোগ রয়েছে। এই সময়ে ভেবেচিন্তে বিনিয়োগ করলে ভবিষ্যতে দারুণ লাভ মিলবে।
ফাইল ছবি
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনেও শুভ সময়ের সূচনা হতে চলেছে। কর্মপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউতে দারুণ সাফল্য মিলতে পারে। এই সময় সরকারি সাহায্য পাওয়ার ফলে বড় কোনও আর্থিক লাভ ঘটবে। সমাজে ও কর্মক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে। যা ভবিষ্যতে কর্মোন্নতিতে সাহায্য করবে। এছাড়া, এই রাশির পড়ুয়াদের জন্য বিদেশ ভ্রমণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সিংহ রাশি: বৃহস্পতির প্রভাবে সুখের দিন আসন্ন। সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রভূত উন্নতি করবেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। তবে বিদেশ ভ্রমণে সাফল্য নাও মিলতে পারে। চাকরিতে প্রমোশন হবে। এমনকী বেসরকারি চাকুরেরা ভালো প্যাকেজের নতুন চাকরি পেতে পারেন। আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। তবে, সঞ্চয় করতে পারবেন না।
ফাইল ছবি
মীন রাশি: দীর্ঘদিন ধরে বিয়েতে বাধা পড়ছে? এবার তা কেটে যাবে। বিয়ের যোগ থাকছে মীন রাশিতে। উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকার মধ্যে। অর্থ ভাগ্য দারুণ যাবে। সৎ পথে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন। নিজ পরিশ্রম ও চেষ্টায় যথেচ্ছ অর্থ উপার্জনে সক্ষম হবেন।
বছরের দ্বিতীয় গোচর
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই বছরের দ্বিতীয়ার্ধে আরও একবার স্থান পরিবর্তন করবেন দেবগুরু। আগামী ৩১ অক্টোবর, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি সূর্যের রাশি সিংহ-তে প্রবেশ করবেন। তবে জুনের এই প্রারম্ভিক গোচরই বহু মানুষের বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। বিশেষত চার রাশির জাতকদের দীর্ঘদিনের মানসিক ক্লান্তি দূর হবে। আসবে আর্থিক স্বাচ্ছন্দ্য ও পারিবারিক সুখ। সব মিলিয়ে, জুনের শুরু থেকেই ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই সৌভাগ্যবান রাশিগুলির উপর।
