২ এপ্রিল হনুমান জয়ন্তী। ওই দিনই মহাকাশে ঘটছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা। দুপুর ৩টে ২৮ মিনিটে মঙ্গল প্রবেশ করবে মীন রাশিতে। আগামী ১১ মে পর্যন্ত সেখানেই অবস্থান করবে সেনাপতি গ্রহ। মীন রাশিতে আগে থেকেই রয়েছে শনি ও সূর্য। ফলে হনুমান জয়ন্তীর পুণ্যলগ্নে মীন রাশিতে তৈরি হচ্ছে শক্তিশালী ‘মঙ্গল আদিত্য রাজযোগ’। জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত বিরল ও প্রভাবশালী। এর প্রভাবে বিশেষ চার রাশির জীবনে আসতে চলেছে রাজসুখ। দৈন্য দশা ঘুচে তারা এবার উন্নতির শিখরে পৌঁছবে।
প্রতীকী ছবি
বৃষ রাশি: মঙ্গলের এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। পেশাগত জীবনে বড়সড় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পদমর্যাদা এবার আপনার হাতের মুঠোয় আসবে। পরিবারের দীর্ঘদিনের আর্থিক টানাটানি মিটে যাবে। পুরনো কোনও ঋণ থাকলে তা পরিশোধ করা এবার সহজ হবে। কর্মজীবনে আসবে উন্নতির নতুন দিশা। কঠিন সময়ের কালো মেঘ কেটে গিয়ে জীবনে আসবে নতুন ভোরের আলো।
প্রতীকী ছবি
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্মছকের দশম ঘরে মঙ্গলের এই অবস্থান। দশম ঘর সাধারণত কর্মজীবন ও পিতার সঙ্গে সম্পর্কের কারক। ফলে আপনার পেশাগত জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। সাফল্যের সম্ভাবনা প্রবল। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা জমিজমা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের লাভের মুখ দেখতে পারেন আপনি। পিতার সঙ্গে সম্পর্কেরও উন্নতি ঘটবে।
প্রতীকী ছবি
তুলা রাশি: তুলা রাশির জাতকদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার অদম্য সাহস খুঁজে পাবেন। আপনার বাচনভঙ্গি ও সৃজনশীল লেখার ক্ষমতা এই সময়ে আপনার প্রধান অস্ত্র হয়ে উঠবে। সমাজে মান-যশ বৃদ্ধি পাবে। রাজসুখ ভোগের সময় আসন্ন। মঙ্গলের আশীর্বাদে আপনার ব্যক্তিত্ব সকলের নজর কাড়বে। এই রাশির জাতক ব্যবসায় চূড়ান্ত সাফল্য পাবেন।
প্রতীকী ছবি
সিংহ রাশি: সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এখন জন্মছকের প্রথম ঘরে অবস্থান করছে। এই রাশির জাতক-জাতিকার কেরিয়ার ও আর্থিক পরিস্থিতির বদল ঘটতে চলেছে। অর্থাগম হওয়ার সুবর্ণ সুযোগ মিলবে। আর্থিক স্বচ্ছলতা ফেরার ফলে মানসিক শান্তি বাড়বে। ব্যক্তিগত জীবনেও সুসময় আসছে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে। মোটের উপর, মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনার জীবনের চাকাকে সফলতার দিকে ঘুরিয়ে দেবে।
প্রতীকী ছবি
