মিথুন রাশির জাতকদের এ মাসে ভাগ্য সুপ্রসন্ন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা উজ্জ্বল। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে স্নায়ুর সমস্যায় যারা ভুগছেন, তারা একটু সাবধানে থাকবেন। লটারি বা ফাটকা কারবারে এ মাসে বিনিয়োগ না করাই ভালো। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মাসটি সাফল্যের বার্তা নিয়ে আসবে। নতুন বন্ধু হতে পারে, তবে কাউকেই অতিরিক্ত বিশ্বাস করবেন না। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন। ভ্রমণের পরিকল্পনা থাকলে মাসের শেষ সপ্তাহটি বেছে নিতে পারেন।
Advertisement
- সবুজ রঙের ফল দান করুন।
- মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন।
- বিকেলের পর উত্তর দিকে যাত্রা করবেন না।
