shono
Advertisement

Breaking News

Monthly Scorpio Rashifal

মাসিক রাশিফল, জুন ২০২৬: বৃশ্চিকের ভাগ্যের চাকা কোন দিকে?

গ্রীষ্মের তীব্রতা কাটিয়ে বর্ষার আগমনী বার্তা নিয়ে হাজির ইংরেজি জুন মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে এই মাসটি প্রতিটি রাশির জীবনেই কোনও না কোনও নতুন মোড় নিয়ে আসবে। কারও কাটবে সুসময়, আবার কাউকে হতে হবে অতিরিক্ত সতর্ক। কেমন যাবে আপনার এই মাস? রইল সম্পূর্ণ মাসিক রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Jun 01, 2026Updated: 02:18 PM Jun 01, 2026

বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চাকরি পরিবর্তনের জন্য সময়টি অনুকূল। ব্যবসায় নতুন পার্টনার পাওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে হঠাৎ কোনও বড় লাভ হতে পারে। তবে লটারি বা ফাটকা কারবার থেকে দূরে থাকাই মঙ্গল। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বিনোদন ও আমোদপ্রমোদে সময় কাটবে। প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে লিভার বা পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। বাইরের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন।

Advertisement

  • শুভ দিন: ৯, ১৮, ২৭
  • শুভ রং: মেরুন
  • সতর্কতা: স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সমস্যাকে হালকাভাবে নেবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement