shono
Advertisement
Monthly Virgo Rashi

মাসিক রাশিফল, মে ২০২৬: কন্যার ভাগ্যের চাকা কোন দিকে?

মহাকাশে গ্রহের চলন বলছে, এই মাসে একাধিক রাশির ভাগ্যে বড় রদবদল ঘটতে চলেছে। বৃহস্পতি এবং মঙ্গলের বিশেষ অবস্থানের ফলে কারও ঘরে আসবে লক্ষ্মী, আবার কারও ক্ষেত্রে মানসিক উদ্বেগের কারণ হতে পারে ছোট্ট একটি ভুল। কর্মক্ষেত্রে পদোন্নতি নাকি পারিবারিক অশান্তি— কোন দিকে পাল্লা ভারী আপনার? একনজরে দেখে নিন মে মাসের সম্পূর্ণ রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM May 01, 2026Updated: 02:26 PM Apr 30, 2026

কন্যা রাশির জাতকদের জন্য মে মাসটি বেশ ইতিবাচক। বিশেষ করে যারা শিল্পকলা বা সাহিত্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য উন্নতির যোগ প্রবল। পুরনো কোনও অসুখ থেকে মুক্তি পেতে পারেন। তবে অংশীদারি ব্যবসায় সঙ্গীর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। কোনও পুরনো ঋণের বোঝা হালকা হতে পারে। আইনি লড়াইয়ে জয়লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিকেলের দিকে কিছুটা বিষণ্ণতা গ্রাস করতে পারে, তবে পরিবার পাশে থাকবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

Advertisement

  • মিষ্টি দ্রব্য দান করুন।
  • পশু-পাখিদের খাবার দিন।
  • কালো পোশাক আজ এড়িয়ে চলুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement