shono
Advertisement
Ulto Rath 2026

উলটোরথে মঙ্গলের শুভ গোচর, জগন্নাথের কৃপায় সাফল্যের শিখরে উঠবে কোন ৪ রাশি?

২৪ জুলাই উলটোরথ। সনাতন ধর্মে এই তিথি পুনর্মিলন ও পূর্ণতার প্রতীক। ভক্তহৃদয়ে যখন আনন্দধারা, ঠিক তখনই বড়সড় মহাজাগতিক রদবদল। ওই দিনই গ্রহের সেনাপতি মঙ্গল নিজের প্রিয় মৃগশিরা নক্ষত্রে পদার্পণ করবে।
Published By: Buddhadeb HalderPosted: 02:16 PM Jul 22, 2026Updated: 03:53 PM Jul 22, 2026

রথযাত্রার রাজকীয় পর্বের শেষ লগ্ন। মাসির বাড়ি থেকে পুনর্যাত্রায় নিজ ধামে ফিরছেন শ্রীজগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা। ২৪ জুলাই উলটোরথ (Ulto Rath 2026)। সনাতন ধর্মে এই তিথি পুনর্মিলন ও পূর্ণতার প্রতীক। ভক্তহৃদয়ে যখন আনন্দধারা, ঠিক তখনই বড়সড় মহাজাগতিক রদবদল। ওই দিনই গ্রহের সেনাপতি মঙ্গল নিজের প্রিয় মৃগশিরা নক্ষত্রে পদার্পণ করবে। মঙ্গল হল শক্তি, পরাক্রম ও সাহসের কারক গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে, শ্রীক্ষেত্রের এই পুণ্য তিথিতে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ। এই জোড়া শুভ যোগে খুলতে চলেছে ৪ রাশির ভাগ্য।

Advertisement

ফাইল ছবি

ভাগ্য খুলবে চার রাশির
মেষ রাশি:
মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। এই নক্ষত্র পরিবর্তন মেষের জাতকদের জন্য পরম কাঙ্ক্ষিত সাফল্য আনবে। কর্মক্ষেত্রে আটকে থাকা পদোন্নতির কথা পাকা হতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হবে। জমা সঞ্চয় বৃদ্ধি পাবে দ্রুত গতিতে। ব্যবসায় আসবে নতুন সুযোগ।

সিংহ রাশি: সিংহ রাশির জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। মঙ্গলের কৃপায় কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। অর্থসংকট কেটে গিয়ে বাড়বে পারিবারিক স্বাচ্ছন্দ্য। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের দূরত্ব কমে প্রেমে নতুন জোয়ার আসবে।

ফাইল ছবি

ধনু রাশি: ধনু রাশির জাতকদের ঝোঁক বাড়বে আধ্যাত্মিক কার্যে। সঙ্গীকে নিয়ে দেবদর্শনের যোগ রয়েছে। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে। মঙ্গলের প্রভাবে দূর হবে স্বাস্থ্যচিন্তা। সন্তানলাভের প্রত্যাশায় থাকা দম্পতিরা পেতে পারেন পরম সুসংবাদ।

মকর রাশি: মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েন ও আত্মীয়দের সঙ্গে চলা বিবাদ মেটার সম্ভাবনা উজ্জ্বল। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ইন্টারভিউতে সাফল্যের জোর সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনা বা কেরিয়ার সংক্রান্ত খুশির খবর পুরো পরিবারে হাসিমুখ ফেরাবে।

শ্রীজগন্নাথের কৃপা এবং মঙ্গলের শুভ দৃষ্টি—এই জোড়া প্রভাবে উক্ত চার রাশির জীবনে শুরু হতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement