বসন্তের রং লাগার আগেই ভাগ্যের রং বদলাতে চলেছে বেশ কিছু রাশির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২ মার্চ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। এই গ্রহকে প্রেম, ঐশ্বর্য এবং বিলাসিতার কারক বলে মনে করা হয়। মীন রাশিতে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ। যার সরাসরি প্রভাব পড়বে চার রাশির জাতক-জাতিকার জীবনে। আর্থিক উন্নতির পাশাপাশি এদের পারিবারিক জীবনেও বইবে খুশির হাওয়া।
ফাইল ছবি
বৃষ রাশি: শুক্রের এই গোচর আপনার জীবনে লক্ষ্মীলাভের পথ প্রশস্ত করবে। একাদশে শুক্রের অবস্থানের ফলে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বিশেষ করে যাঁরা বিদেশি বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাঁদের মুনাফা হবে চোখে পড়ার মতো। ভাইবোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পকেটে টান পড়ার ভয় নেই এই সময়ে।
ফাইল ছবি
কর্কট রাশি: ভাগ্যের পুরো সহযোগিতা পাবেন কর্কট রাশির জাতকরা। পারিবারিক বিবাদ মিটে গিয়ে ফিরবে শান্তি। কেরিয়ারের ক্ষেত্রেও বড় কোনও সুযোগ আসতে পারে। জমানো টাকার পরিমাণ বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। সব মিলিয়ে দোলের আগেই আপনার ঘরে খুশির মেজাজ।
ফাইল ছবি
কন্যা রাশি: সপ্তম ভাব বা দাম্পত্য স্থানে শুক্রের উপস্থিতিতে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ এই সময়ে সুসম্পন্ন হবে। যাঁরা একা, তাঁদের জীবনে নতুন সম্পর্কের হাতছানির যোগ রয়েছে। সামাজিক সম্মান বাড়বে। এমনকী সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকে জনপ্রিয় হতে পারেন।
ফাইল ছবি
ধনু রাশি: চতুর্থ ভাবে শুক্রের চলনে সুখ-সুবিধা বাড়বে। বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এমনকী নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে। সন্তানদের পক্ষ থেকে কোনও সুখবর আসতে পারে। স্বাস্থ্যেরও উন্নতি হবে এই সময়কালে।
জ্যোতিষীদের মতে, শুক্রের এই কৃপায় সংশ্লিষ্ট রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায় লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। রঙের উৎসবের আগেই পকেট ভর্তি টাকা আর মনে প্রেমের আনন্দ— দুই-ই মিলবে হাতেনাতে।
