shono
Advertisement

Breaking News

Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১৩ সেপ্টেম্বর-১৯ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি ও কেতু, কন্যায় চন্দ্র ও বুধ, তূলায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ সেপ্টে. সকাল ৭.৫৩ মিঃ রবি কন্যায় প্রবেশ করবে। ১৮ সেপ্টে. বিকেল ৪.৩৬ মিঃ মঙ্গল কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Sep 13, 2026Updated: 11:27 AM Sep 13, 2026

ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য বাড়তি বিনিয়োগ করতে হতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আপনার কন‌্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। পরিবহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। দ্বি-মুখী যানের চালকেরা অতীব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন‌্যের জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। অনেকদিনের কোনও সুপ্ত ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement