shono
Advertisement
Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Jun 14, 2026Updated: 11:50 AM Jun 14, 2026

পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ। সন্তানের অন‌্যায় আবদার সবসময় মেনে নেবেন না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। উচ্চশিক্ষায় পাঠরত বিদ‌্যার্থীদের জন‌্য সময়টি অত‌্যন্ত শুভ। পরিবারে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ‌্য করা যায়। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। কর্মপ্রার্থীদের জন‌্য নতুন চাকরির সুযোগ আসবে। কন‌্যা-সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দেওয়ার ফলে বিয়ে ভেঙে যেতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement