shono
Advertisement
Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Jul 19, 2026Updated: 12:33 PM Jul 19, 2026

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কোনও অবস্থাতেই অন্যের প্ররোচনায় উত্তেজিত হবেন না। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সাফল‌্য আসবে। স্ত্রীর জীবীকার পরিবর্তন হতে পারে। চাষের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। আয়ের বৃদ্ধি হওয়ার ফলে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। শিল্প সত্ত্বার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। শেয়ার বা লটারিতে এখন বড় বিনিয়োগ না করাই শ্রেয়। পারিবারিক সমস‌্যা মেটাবার জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। অপরিচিত ব‌্যক্তির পরামর্শে কোনও অর্থ বিনিয়োগ না করাই ভালো। নব-বিবাহিতদের দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement