shono
Advertisement
Weekly Kumbh Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM May 24, 2026Updated: 09:34 AM May 24, 2026

সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগীতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থ ব‌্যয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। নব বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement