সপ্তাহের শুরুতে কোনও সুসংবাদ পেতে পারেন। পরিবারে কারওর চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। ছেলে-মেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। শ্বশুরকূল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll
