বন্ধু-বান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না। গুরুজনের চিকিৎসাবিভ্রাটে হয়রানি। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন। পিতা-মাতার থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন্য অতিরিক্ত বকাবকি করবেন না। এই সময় আর্থিক চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শ্বশুরকূল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
