সপ্তাহের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য ভালো সময়। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে মুক্তি। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। এই সময় শেয়ার বা ফাটকায় বিনিয়োগ করলে বাড়তি মুনাফা হাতে আসতে পারে। পরিবারে সুযোগ সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। ঠিকাদারী ব্যবসায় ভালো কাজের বরাত আসতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফলের উপর প্রভাব পড়তে পারে। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। আমদানী-রফতানি ব্যবসায় উন্নতির যোগ। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
