shono
Advertisement

Breaking News

Weekly Cancer Rashi

সাপ্তাহিক রাশিফলে কর্কট (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Jun 07, 2026Updated: 02:03 PM Jun 06, 2026

সপ্তাহের শুরুতে শুধু অর্থ উপার্জনের দিকে ছুটবেন না। ব‌্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যার জন‌্য আপনার সাহায‌্য প্রয়োজন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য ভালো সময় আসবে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement