এই রাশির জাতক-জাতিকাদের কাছে সপ্তাহটি অনেকাংশে শুভ। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ্য করা যায়। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। পারিবারিক ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। গুরুজনের পরামর্শে ও আলোচনার দ্বারা সমস্যা মেটানোর চেষ্টা করুন। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখুন। বয়ঃসন্ধি সন্তানের উদ্ধত আচরণের জন্য সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
