shono
Advertisement

Breaking News

Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Jun 21, 2026Updated: 11:54 AM Jun 21, 2026

সপ্তাহটি ভালো-মন্দের ভিতর দিয়ে কাটবে। ব‌্যবসা মোটের উপর শুভ। এই সময় অতিরিক্ত মুনাফা আশা করবেন না। পিতার স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। বিদেশে কর্মরত সন্তানের গৃহে আগমনে খুশির হাওয়া। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মপ্রার্থীদের জন‌্য সময়টি শুভ। এই সময় তাদের চাকরি বা ব‌্যবসায় উন্নতি লক্ষ‌্য করতে পারবেন। আপনার ভালো মানুষী অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। যানবাহনে ওঠা-নামার সময় সাবধানতা অবলম্বন করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement