shono
Advertisement
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Jul 05, 2026Updated: 12:50 PM Jul 05, 2026

ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। ব‌্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন। দুর্জন প্রতিবেশিদের এড়িয়ে চলুন। তাদের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। শ্বশুর-শাশুড়ির মধ্যে কেউ একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement