shono
Advertisement
Weekly Gemini Rashi

সাপ্তাহিক রাশিফলে মিথুন (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Jun 14, 2026Updated: 01:13 PM Jun 13, 2026

কর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে মানসিক শান্তির জন‌্য পূজা-পাঠে মন দিন। অত‌্যাধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন। শ্বশুরকূল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। পরিবারে আবেগ তাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব‌্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। এই সময় জমি-জমায় বিনিয়োগ করতে পারেন। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement