shono
Advertisement

Breaking News

Weekly Gemini Rashi

সাপ্তাহিক রাশিফলে মিথুন (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Aug 02, 2026Updated: 04:07 PM Aug 01, 2026

সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। আপনার ব‌্যক্তিগত জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব নিতে হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল‌্যের জন‌্য সুনাম বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে। ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন যোগাযোগ হতে পারে। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সপ্তাহের শেষান্তে সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement