shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Apr 12, 2026Updated: 08:00 PM Apr 11, 2026

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দিলেও আগামিদিনে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। নিজের বিবাহিত জীবনে বহু ঘাত-প্রতিঘাত থাকলেও আগামী দিনে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement