shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Jun 21, 2026Updated: 05:09 PM Jun 19, 2026

জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। লৌহ ও ঔষধ ব‌্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক সাফল‌্য ধরে রাখতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য প্রভূত অর্থ ব‌্যয় হতে পারে। পিতা-মাতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। শ্বশুরকূল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে বিলাসিতার জন‌্য অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক-বিতর্কে জড়াবেন না। স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারে সমস‌্যা অনেকাংশে মিটে যাবে। বয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement