shono
Advertisement

Breaking News

Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM May 24, 2026Updated: 03:54 PM May 23, 2026

সপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। স্ত্রীর শরীর কিছুটা সমস‌্যায় আপনাকে ফেলতে পারে। ভবিষ‌্যতে সঞ্চয়ের জন‌্য খরচ কমানোর চিন্তা-ভাবনা এখন থেকে শুরু করুন। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন‌্য কর্ম পরিবর্তন করুন। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। ডাক্তার, ইঞ্জিনিয়র ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement