shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM May 31, 2026Updated: 01:50 PM May 30, 2026

স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করুন। কারোর কথায় কোনও সিদ্ধান্ত নিয়ে নেবেন না। ব‌্যবসায়ীদের সপ্তাহের মধ‌্যভাগে বড় ধরনের লোকসান হতে পারে। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা বুঝতে দেবেন না। পত্নীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। সন্তানদের মন বোঝবার চেষ্টা করুন। তাদের মানসিক অবসাদ আনতে দেবেন না। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব‌্যবসার উন্নতি ঘটানো সম্ভব। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগিনী ও নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement