পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক মন্দাভাব দেখা দিতে পারে। শ্রমিক-মালিক বিবাদের জন্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। সপ্তাহের মধ্যভাগে বিলাসিতা ও অমিতব্যয়ীতার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। ব্যবসায়ীরা এই সময় পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
