shono
Advertisement
Weekly Libra Rashi

সাপ্তাহিক রাশিফলে তুলা (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM Jun 28, 2026Updated: 03:57 PM Jun 27, 2026

সপ্তাহের প্রারম্ভে বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্ত্রীর কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। মাতৃস্থানীয়া কারওর অসুস্থতার জন‌্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কর্মস্থানে কতিপয় সহকর্মী আপনার উন্নতিকে ভালো চোখে দেখবে না। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি ও উন্নতির যোগ। পরিবারে কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য ধরে রাখতে পারবে। ব‌্যবসায় এখনই অতিরিক্ত বিনিয়োগ করবেন না। নিজের শারীরিক সমস‌্যা পরিবারের কাছে লুকিয়ে রাখবেন না। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement