shono
Advertisement

Breaking News

Weekly Tula Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (০৬ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র ও মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, তুলায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ৭ সেপ্টেম্বর ১.৩৩ মিঃ বুধ কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM Sep 06, 2026Updated: 11:58 AM Sep 06, 2026

সপ্তাহের প্রথমদিকে আর্থিক চাপ থাকবে। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন‌্যের জন‌্য গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন‌্য পরিবারে অশান্তি। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ভাই-বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসেত পারবেন। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন‌্য উদ্বেগ বৃদ্ধি। বয়স্করা সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement