shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Apr 12, 2026Updated: 01:28 PM Apr 12, 2026

কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। স্ত্রীর মিথ‌্যা অপবাদের জন‌্য শ্বশুরকুলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য চাকরি হতে পারে। বিলাসিতায় অত‌্যধিক ব‌্যয়ের ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেবার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। চাষিরা উৎপাদিত ফসলের সঠিক দাম পাবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে মূল‌্যবান সামগ্রী সঠিক যত্নে রাখুন। সপ্তাহের শেষে নতুন ব‌্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement