shono
Advertisement
Weekly Pisces Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Jun 07, 2026Updated: 06:23 PM Jun 07, 2026

বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। অতিরিক্ত ভাবাবেগের জন‌্য অনেক সময় কষ্ট পেতে পারেন। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। এই সময় তারা ঋণ শোধের মাধ‌্যমে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। পারিবারিক সম্পত্তি বিক্রয় নিয়ে ভাই-বোনদের মতবিরোধ মামলা মোকদ্দমা অবধি যেতে পারে। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতানৈক‌্য হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না। বন্ধুবান্ধবের কাছে নিজের টাকা-পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। লটারি বা ফাটকায় এই সময় বিনিয়োগ করতে যাবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement