shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (১৯-২৫ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, চন্দ্র ও শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু কুম্ভে রাহু, মীনে মঙ্গল, শনি এবং বুধ। ১৯ এপ্রিল দুপুর ৩.৪৭ মিঃ শুক্র বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Apr 19, 2026Updated: 04:22 PM Apr 19, 2026

সপ্তাহের শুরুতে লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। পারিবারিক অনুষ্ঠানে পরিবারের কোনও সদস্যের ব‌্যবহারে অশান্তি দেখা দিতে পারে। কন‌্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা থাকলেও সময়ের সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। কোনও কাজ করার আগে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সপ্তাহের শেষান্তে নতুন ব‌্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাড়িতে মূল‌্যবান সামগ্রী সঠিক যত্নে রাখুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement