shono
Advertisement
Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Jun 14, 2026Updated: 11:44 AM Jun 14, 2026

এই রাশির জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। পৈতৃক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ভালোখবর আসতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বহুদিন ধরে চলা কোনও সমস‌্যার সমাধান সম্ভব। বয়স্করা পথে-ঘাটে সাবধানে চলাফেরা করবেন। ব‌্যবসায় ভালো ফল আশা করতে পারেন। তবে কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে নেবেন। স্ত্রীর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement