কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। ব্যবসায়ীদের ঋণ নেবার আগে ঋণ পরিশোধের পরিকল্পনা করে নেওয়া উচিত। স্ত্রীর ছোটখাটো শারীরিক সমস্যা থাকলেও বড় ধরনের কোনও সমস্যা নেই। ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি। আমদানি-রফতানী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের বিয়ের যোগ আছে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
