shono
Advertisement
Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Jun 28, 2026Updated: 12:21 PM Jun 28, 2026

বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অতিরিক্ত অর্থব‌্যয়ের যোগ লক্ষ‌্য করা যায়। সন্তানের সহকারী চাকরির পরীক্ষায় সাফল‌্য আসবে। শেয়ার বা লটারিতে হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। বয়স্ক জাতক-জাতিকারা সমাজ কল‌্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। কতিপয় জাতক-জাতিকার এই সপ্তাহে কর্মস্থানে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। এখন থেকেই তাদের কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। গৃহে মূল‌্যবান সামগ্রী ও টাকা পয়সা খুব সাবধানে রাখুন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। বয়স্করা অনিদ্রাজনিত রোগে কষ্ট পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। জমি-বাড়ি ক্রয়ের ব‌্যাপারে অত‌্যন্ত সাবধানে বিনিয়োগ করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement