shono
Advertisement
Weekly Taurus Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:01 AM May 24, 2026Updated: 03:45 PM May 23, 2026

সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। বয়ঃসন্ধি সন্তানের অতিরিক্ত বন্ধু-বান্ধবের জন‌্য বিপথে যাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ অনেক বেশি হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতন্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। ব‌্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ‌্যমে অগ্রসর হোন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement