shono
Advertisement

Breaking News

Weekly Taurus Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:01 AM Aug 02, 2026Updated: 04:04 PM Aug 01, 2026

সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। সরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধু-বান্ধবকে উপকার করলেও আপনার প্রয়োজনে তাদের পাশে নাও পেতে পারেন। অংশীদারী ব‌্যবসায় নিজের হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করুন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। শ্বশুরকূল বা আত্মীয় পরিজনদের কাছ থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। কর্মপ্রার্থীরা উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement