ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নব-বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। মধ্য বয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। এই সময় জাতকের চোখ ও কানের সমস্যা দেখা দিতে পারে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
