shono
Advertisement

Breaking News

Weekly Taurus Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃষ (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:01 AM Jun 07, 2026Updated: 01:54 PM Jun 06, 2026

স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অর্থ ভাগ‌্য অত‌্যন্ত ভালো। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। মায়ের স্বাস্থ্যের অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। পরিবারে ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটাবার চেষ্টা করুন। ভোগবিলাসে অতিরিক্ত খরচের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। নতুন গৃহ নির্মাণের জন‌্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। বিশ্ববিদ‌্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement