shono
Advertisement
Weekly Virgo Rashi

সাপ্তাহিক রাশিফলে কন্যা (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM May 31, 2026Updated: 01:53 PM May 30, 2026

এই সপ্তাহে কোনও শুভ খবর আপনি পেতে পারেন। সামাজিক কাজের জন‌্য সম্মান বাড়তে পারে। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। শিল্প কর্মের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অনেকেই আপনার অনিষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। ছোট সন্তানের অস্থিরতা ও চঞ্চলতার জন‌্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। আপনার উদাসীনতার জন‌্য কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement