shono
Advertisement

খালেদার সাজার মেয়াদ বাড়াতে আবেদন

৫ নয়, খালেদার ১০ বছরের শাস্তির দাবি। The post খালেদার সাজার মেয়াদ বাড়াতে আবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:08 PM Mar 25, 2018Updated: 01:30 PM Jul 13, 2018

সুকুমার সরকার, ঢাকা: এতিমদের জন্য জিয়া ট্রাস্টের নামে বিদেশ থেকে অর্থ এনে আত্মসাতের মামলায় পাঁচ বছরের জন্য দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ বাড়াতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। রবিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিলটি দাখিল করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

Advertisement

[বন্দুক চাই না, শিশুদের বাঁচাও! ‘March for Our Lives’-এ থমকে গেল আমেরিকা]

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপিল আবেদনটি আগামী মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে। বুধবার শুনানির জন্য কার্যতালিকায় রাখার আবেদনও করা হবে।’ দুদক আইনজীবী বলেন, ‘দুর্নীতি মামলার রায়ে নিম্ন আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের যে সাজা দিয়েছে, তা ‘অপর্যাপ্ত’। আমরা মনে করি খালেদা জিয়া মূল আসামি। অথচ তার সহযোগীদের ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। সাজার এই অংশটুকু আমরা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি আবেদন করেছি।’

খুরশিদ বলেন, বিচারিক আদালত যদি সবাইকে ১০ বছরের সাজা দিত অথবা সবাইকে ৫ বছরের সাজা দিত, তাহলে আমরা আবেদন করতাম না। যদি খালেদা জিয়াকেও ১০ বছরের সাজা দিত, তাহলেও কোনও আবেদন করতাম না। ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান-সহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয় রায়ে। কারাদণ্ডাদেশ পাওয়ার পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি।

[ফেসবুক গ্রাহকদের তথ্যফাঁসে অভিযুক্ত কেমব্রিজ অ্যানালিটিকার একাধিক দপ্তরে তল্লাশি]

The post খালেদার সাজার মেয়াদ বাড়াতে আবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার