সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে আপতত স্থগিত সংরক্ষণ বিরোধী আন্দোলন। বৃহস্পতিবার এমনটাই জানাল ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ’। সরকারি চাকরিতে সংরক্ষণ আইনে সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
[পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাই কোর্ট]
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এদিন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, “প্রধানমন্ত্রী ছাত্রসমাজের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে।” এদিন সরকারের কাছে আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার দাবিও জানান মামুন। এছাড়াও কাউকেই যেন হয়রানির মুখে না পড়তে হয় সে বিষয়ে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবার ও সংখ্যালঘুদের জন্য ৫৬ শতাংশ সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত বদলের দাবিতে অন্দোলন শুরু করে বিক্ষুব্ধ ছাত্ররা।
উল্লেখ্য, চাপের মুখে বুধবার সংরক্ষণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর আন্দোলন স্থগিত রাখলেও এদিন একাধিক দাবি জানায় আন্দোলনকারীরা। কমিটির নম্বর যুগ্ম আহ্বায়ক নুরুল হক কয়েকটি দাবি পড়ে শোনান। দাবি গুলির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘গেজেট’ আকারে প্রকাশ করে এর দ্রুত বাস্তবায়ন। গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি। আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন ও পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫টি মামলা প্রত্যাহার। বিশেষজ্ঞরা মনে করছেন, হসিনার সিদ্ধান্তে আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি। তবে সংরক্ষণ পন্থীরা যদি পালটা পথে নামেন তাহলে জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি।
[সাফল্যের সঙ্গে অষ্টম ন্যাভিগেশন স্যাটেলাইট IRNSS-1I উৎক্ষেপণ ISRO-র]
The post সংরক্ষণ খারিজ করার ঘোষণা হাসিনার, স্থগিত ছাত্র আন্দোলন appeared first on Sangbad Pratidin.
