shono
Advertisement
Bangladesh

৬ মাস ধরে শারীরিক পরিবর্তন, বদলে গেল যৌনাঙ্গ, একদিন কিশোর হয়ে গেল কিশোরী!

জানা গিয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীর নাম নুরমী আক্তার। একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে। পরিবারের দাবি, গত জানুয়ারি মাস থেকে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল।
Published By: Subhodeep MullickPosted: 08:56 PM Jul 01, 2026Updated: 08:56 PM Jul 01, 2026

আচমকা লিঙ্গ পরিবর্তন হয়ে গেল ১৪ বছরের এক কিশোরীর। এমনই দাবিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে বাংলাদেশের টাঙ্গাইলে। ঘটনায় তাজ্জব প্রতিবেশীরাও। তাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

Advertisement

জানা গিয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীর নাম নুরমী আক্তার। একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে। পরিবারের দাবি, গত জানুয়ারি মাস থেকে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। তবে প্রাথমিকভাবে পরিবারের লোকজন বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কিন্তু এক পর্যায়ে কিশোরীর যৌনাঙ্গ পরিবর্তিত হয়ে যায় বলে দাবি। তারপর পরিবারও তাকে কিশোর হিসেবেই মেনে নেয়। জানা গিয়েছে, তার নাম পরিবর্তন করে করা হয়েছে নুর নবী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শুধু তাই নয়, তার লম্বা চুল কেটে ফেলা হয়েছে। কিনে দেওয়া হয় ছেলেদের পোশাকও। নুর নবীকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

নুর নবীর কাকা সোলাইমান খলিফা বলেন, "পরপর বাড়িতে তিন কন্যা সন্তানের জন্ম হয়েছিল। তাই নুরমীর লিঙ্গ পরিবর্তনের বিষয়টিতে আমরা আনন্দিত। এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফরিদুল ইসলাম বলেন, ‘হরমোন ও ক্রোমোজমগত পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।’ বর্তমানে নুরমী (নুর নবী) সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানিয়েছে পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement