shono
Advertisement
Bangladesh

নারী ক্ষমতায়নে অগ্রাধিকার তারেকের! প্রথম মহিলা প্রেস সচিব পেল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস

সূত্রের খবর, আগস্টের প্রথম দিকে তিনি বাংলায় আসবেন। এরপরই প্রথম মহিলা প্রেস সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ২২ জুলাই কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিবের পদ থেকে ইস্তফা দেন তারিকুল ইসলাম। তার পাঁচ দিনের মধ্যেই দ্রুত শূন্যস্থান ভরল তারেক সরকার।
Published By: Subhodeep MullickPosted: 11:11 PM Jul 27, 2026Updated: 11:11 PM Jul 27, 2026

প্রথম মহিলা প্রেসসচিব পেল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। নয়া প্রেস সচিবের নাম উম্মে মারুফা। তিনি ঢাকার একটি বেসরকারি টিভি চ‌্যানেলের সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিক মহলে অত্যন্ত পরিচিত নাম তিনি। 

Advertisement

সূত্রের খবর, আগস্টের প্রথম দিকে তিনি বাংলায় আসবেন। এরপরই প্রথম মহিলা প্রেস সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ২২ জুলাই কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিবের পদ থেকে ইস্তফা দেন তারিকুল ইসলাম। তার পাঁচ দিনের মধ্যেই দ্রুত শূন্যস্থান ভরল তারেক সরকার। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নয়া সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন মারুফা। স্বভাবতই বিএনপি সরকারের শীর্ষমহলের সঙ্গে যে তাঁর সুসম্পর্ক তা স্পষ্ট। শুধু তাই নয়, শাসক বিএনপি সরকারের তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। ওয়াকিবহল মহলের মতে, উপদূতাবাসের প্রেস সচিব পদে প্রথম কোনও মহিলাকে নিযুক্ত করে তারেক বুঝিয়ে দিলেন, তাঁর প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম নারী ক্ষমতায়ন।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অন্তবর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মহম্মদ ইউনুস। শান্তি ফেরানোর আশ্বাস দিলেও দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশজুড়ে চলে নৈরাজ্য। বিপন্ন হয় বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা। দমন করা হয় মুক্ত চিন্তাও। অন্যদিকে, মাথাচাড়া দিয়ে ওঠে কট্টরপন্থীদের তাণ্ডব। চলতি বছর ভোটের পর বাংলাদেশে বহু দশক পর ক্ষমতায় ফেরে বিএনপি। বর্তমানে অনেকটাই শান্ত ঢাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement